ছবি-সংগৃহীত
সারাদেশ

রোডমার্চে মোটরসাইকেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ এলাকায় বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের ওপর গাড়ি ভাঙচুরে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বাবার হাতে মেয়ে খুন

রোববার (১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে ভূইয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন জানান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ কয়েকজন চা পান করছিলাম। এ সময় পিকআপ ভ্যানে বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভাষায় গালাগাল করতে থাকে।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সমাবেশ

এর প্রতিবাদ জানালে আমাদের ওপর পাথর নিক্ষেপ শুরু হয়। আমরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শতাধিক গাড়ি থেকে একসাথে লোকজন নেমে হামলা চালিয়ে আমাদের ৭ টি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। এই বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা