ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মুমিত হাসান তনু (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পূর্ব শত্রুতার জেরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

রোববার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে চিনিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তনু কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে।

সে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়ুন: জমি বিরোধে প্রাণ গেল ২ জনের

পরীক্ষা শেষ হলেও নিয়মিত কলেজে উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিল সে।

তার সহপাঠীরা জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করত সে। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯ টার দিকে ২ বন্ধু মিলে কলেজে রওনা হন। সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ৭ মামলার আসামি গ্রেফতার

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঐ ছাত্রের লাশ উদ্ধার করেছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা