প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ
সারাদেশ

প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২০ পুলিশ 

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: ‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ জনতার বন্ধন’- শ্লোগান নিয়ে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় জানান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্হিত ছিলেন।

মো. রইছ উদ্দিন জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা প্রদান শেষে তারা পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসবেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে জেলা পুলিশের ৪২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।

করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। যা এখনো চলমান আছে। প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা