বন্যাত্তোর কৃষি পুনর্বাসন বিষয়ক কর্মশালা
সারাদেশ

বন্যাত্তোর কৃষি পুনর্বাসন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুর অঞ্চলের বন্যা, বন্যাত্তোর কৃষি পুর্নবাসন এবং আমন ও বোরো মৌসুমের কৃষি কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। তারা বর্তমান সময়ে এই অঞ্চলে ১ম, ২য় ও ৩য় দফা বন্যায় বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

তিনি বলেন, বন্যায় এ অঞ্চলের ধান, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের এই ক্ষতি পোষাতে আগামীদিনে আন্তরিকতার সঙ্গে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। সরকারের নেওয়া বিভিন্ন প্রণোদনা সরাসরি ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে পৌঁছানোর বিষয়েও দিক-নির্দেশনা দেন তিনি। বিভিন্ন সংকটকালে কৃষি ঘাটতি পূরণে ও লক্ষ্যমাত্রা নির্ধারণে কর্মকর্তাদের আরও বেশি আগ্রহী হতে বলেন এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কৃষকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিফাতুল হোসাইন, ধান গবেষণা ইনস্টিটিউটের জেলা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. মোখলেসুর রহমান প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন ধান গবেষণা ইনস্টিটিউটের জেলা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার চক্রবর্তী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা