ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রেমিকার বাড়িতে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি: ফরিদপুরে ভাঙ্গারা উপজেলায় আলমগীর বেপারী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ৫ মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুনসুরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর সোনাখোলা গ্রামের মুকবুল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ নারী ও আলমগীর বেপারী দুজনেই বিবাহিত। আলমগীরের সাথে ঐ নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন : অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে বদলি

শনিবার সকালে আলমগীর তার প্রেমিকার গ্রামে আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে গিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন। সে সময় প্রেমিকা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এরপর আলমগীর প্রেমিকার বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে প্রেমিকার বাড়ির বসতঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রতন কুমার বিশ্বাস জানান, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা