সারাদেশ

নোয়াখালীতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধ অবিশ্বাসীদের বয়কটের আহ্বান

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এ সেমিনার আয়োজন করে।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক জামাল হোসেন বিষাদ, এফপিএবির জেলা কর্মকর্তা ডা. মো. নুরুল আলম লিটন, ব্র‍্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, পৌর কল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সভায় সংগঠনের সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামির বাংলাদেশ গড়তে তাদের অবদানগুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে। এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পরে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্য একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা