সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়ার শালবন এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

আরও পড়ুন: রায়পুরে শেখ রাসেল স্মার্ট লাইব্রেরি উদ্বোধন

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেলওয়ে থানায় এ ঘটনায়
একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা