সংগৃহীত ছবি
সারাদেশ

ডাল ভেঙ্গে পড়ে মা-মেয়ে নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১) গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভ শ্রী সরকার (৫), বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন কৃষ্ণা রানী। তারা চব্বিশ হাজারী এলাকায় আসলে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙ্গে শিক্ষিকা কৃষ্ণা রানী ও বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ওসি রবিউল ইসলাম বলেন, গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা