ছবি-সংগৃহীত
সারাদেশ

ফের রামপালে বিদ্যুৎ উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উৎপাদন শুরু হয়। উৎপাদনের সাথে সাথেই উৎপাদিত ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রীডে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে সোমবার ফের উৎপাদন শুরু হয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রের।

আরও পড়ুন : টঙ্গীতে কারখানার গুদামে আগুন

এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই উৎপাদন শুরু হয়।

বিদ্যুৎ কেন্দ্রটিতে কয়লার মজুত থাকলেও মূলত যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকদিন পর পর বন্ধ হচ্ছে। এ কেন্দ্রে আমদানি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে সমুদয় জ্বালানি কয়লা।

২০২২ সালে ১৭ডিসেম্বর রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর ৯ মাসে ৮ বার বন্ধ হয়েছে এ প্ল্যান্টটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৩ জুলাই, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৪সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি। আটবারের মধ্যে পাঁচবার বন্ধ হয় টার্বাইন ত্রুটি, বয়লার টিউব লিকেজ, কুলিং হিটার ছিদ্র, হাই প্রেশার স্টিম লিকেজ, অয়েল লিকেজ ও গ্ল্যান্ডফিল লিকেজের কারণে। আর তৃতীয়বার বন্ধ হয়েছে কয়লা সংকটে।

আরও পড়ুন :আখাউড়া-আগরতলায় চলল ট্রেন

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের দুটি ইউনিটের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট চালু হয় ২০২২ সালের ১৭ডিসেম্বর। আর ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন ২০২৩ সালে সেপ্টেম্বর মাসেই হওয়ার কথা আছে। বাংলাদেশে ও ভারতের দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন বলে জানিয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা