সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের প্রতি অনাস্থা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ওই ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য।

আরও পড়ুন : ভোলায় আলুর অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা

অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এর আগে রোববার কালাদরাপ ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য স্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেয়া হয়।

অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী বেগম, আলেয়া বেগম, রুমি আক্তার, পুরুষ সদস্য মো. গোলাম কুদ্দুস, মো. নাছির, মো. আহছান উল্যাহ, আবুল কালাম, মো. হানিফ শেখ ও আবুল বাশার।

আরও পড়ুন : ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

অভিযোগকারীরা বলেন, শাহাদাত উল্যাহ সেলিমের কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। জনগনের যে সেবা প্রদান করার কথা, তার কাছ থেকে সেবার পরির্বতে মানুষ শোষণের শিকার হচ্ছে। তাই আমরা জনগনের প্রতিনিধি হিসাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছি।

ইউপি সদস্যরা আরও বলেন, শাহাদাত উল্যা সেলিমের বিরুদ্ধে গত বছরও আমরা অনাস্থা প্রদান করেছি। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পর্যায়ের নেতাদের অনুরোধে আমরা পুনরায় একসাথে কাজ শুরু করি। কিন্তু সেলিম তার স্বেচ্ছাচারিতা না থামিয়ে আবারো দুর্নীতি ও অনিয়ম শুরু করে। তাই আবারো তাকে অনাস্থা দিয়েছি। আমরা তার বিরুদ্ধে দেওয়া সকল অভিযোগের তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম বলেন, আমাদের মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা