সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : পক্ষপাতমূলক আচরণ চায় না ইসি

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে এ রায় দেন।

আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকার ইদ্রিস চকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন। তাদের সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং মনির হোসেন পলাতক ছিলেন।

আরও পড়ুন : উন্নয়নের জোয়ার বইছে

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. কাজল মিয়া, লাল খা এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মো. আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম, বরগুনা জেলার আব্দুল ছালামের মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ২২ এপ্রিল ফতুল্লা থানায় করা হত্যা মামলায় ২ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া সবাই অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সাধারণ মানুষ ভালো নেই

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিপ্রা মোদক জানান, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। আদালত সেই মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা