ট্রলার থে‌কে মধুমতিতে প‌ড়ে বাবা-ছেলে নি‌খোঁজ ‌
সারাদেশ

ট্রলার থে‌কে মধুমতিতে প‌ড়ে বাবা-ছেলে নি‌খোঁজ ‌

নি‌জস্ব প্র‌তি‌বেদক:

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি নদীতে ট্রলার থে‌কে প‌ড়ে বাবা-ছেলে নিখোঁজ হ‌য়ে‌ছেন।

নি‌খোঁজরা হ‌লেন, ঢাকার পুলিশ সদর দপ্তরের কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার শিশু পুত্র আনাস। তা‌দের বা‌ড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপ‌জেলার চাচই গ্রা‌মে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে এই ঘটনা ঘ‌টে।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা র‌থিন্দ্রনাথ বিশ্বাস জানান, স্ত্রী ও ছে‌লে‌কে নিয়ে ট্রলার ভাড়া করে মধুম‌তি নদী‌তে ঘুরতে বের হন রেজওয়ান। নদী‌র প্রবল স্রোতে ট্রলার‌টি নির্মাণাধীন ব্রিজের পিলা‌রের স‌ঙ্গে ধাক্কা খায়। এ‌তে মা‌ঝি বা‌দে ট্রলা‌রের সবাই নদী‌তে প‌ড়ে যান। প‌রে ট্রলা‌রের মা‌ঝি পড়ে যাওয়া নারী‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌লেও বাবা-ছেলে নি‌খোঁজ হন। তা‌দের উদ্ধা‌রে গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল ও এক‌টি ডুব‌রি দল‌ কাজ কর‌ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা