প্রয়াত অ্যাডভোকেট কমল কান্তি দাস
সারাদেশ

বরগুনা খেলাঘরের উপদেষ্টা অ্যাডভোকেট কমল আর নেই  

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা: বরগুনা জেলা খেলাঘরের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী কমল কান্তি দাস করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে রাত ১০টায় তিনি মারা যান।

অ্যাডভোকেট কমল কান্তি দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো শাহজাহান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য ও খেলাঘর বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, বর্তমান সভাপতি মো. মনিরুজ্জামান নশা ও সাধারণ সম্পদিক মুশফিক আরিফ গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কমল কান্তি দাসের অবদান স্মরণ করে তারা বলেন, মেয়ে শিল্পী ও সাংস্কৃতিককর্মী বন্দনা দাস বুলবুলিসহ তার পুরো পরিবার খেলাঘর আন্দোলনে সম্পৃক্ত।

কমল কান্তি দাসের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন খেলাঘর সংগঠকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা