ছবি: সংগৃহীত
সারাদেশ

থানায় ২ ভাইকে নির্যাতন করা ওসির বদলি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে থানায় ২ ভাইকে নির্যাতন করার অভিযোগে ঘটনার ৮ দিন পর চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: রুশ পণ্য নিয়ে মোংলা বন্দরে এমভি সাপোডিলা

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেব প্রিয় দাশকে নোয়াখালী পুলিশ লাইনে লাইন.ও.আর করার কথা বলা হয়।

এর আগে গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাঁস নিয়ে বিরোধের জেরে ওসি তার কক্ষে ২ ভাইকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদপ্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে

ভুক্তভোগী পারভেজ অভিযোগ করে বলেন, গত শুক্রবার ধান ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকেলের দিকে চরজব্বর থানার একদল পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আমাকে এবং আমার চাচাতো ভাই হৃদয়কে আরেক স্থান থেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার ও শনিবার সারাদিন থানার হাজতে আটকে রাখে।

শনিবার বিকেলের দিকে স্থানীয় ইউপি সদস্য থানায় গিয়ে টাকাপয়সা দিয়ে আমাদের থানা হাজত থেকে বের করে নিয়ে আসেন।

আরও পড়ুন: তাপপ্রবাহ কমার পূর্বাভাস

পারভেজ আরো বলেন, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে থানার ওসি দেব প্রিয় দাশ তার কক্ষে ২ ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। আমার শরীরে এখনো মারের দাগ আছে।

তবে চরজব্বর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এ অভিযোগ পুরোপুরি মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, ২ ভাইকে নির্যাতনের অভিযোগের সাথে এ বদলির কোন যোগসূত্র নেই। এটি নিয়মিত বদলির অংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা