সংগৃহীত
সারাদেশ

টঙ্গীতে কারখানার গুদামে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্কুইব রোডের কারখানায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামের উত্তরপাশ ও ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ বাউন্ডারি সংলগ্ন এলাকা থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

এর পরে টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হলে, খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৪টি ইউনিট ও উত্তরা দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে উপহার দিতে ব্যতিক্রমী চেয়ার তৈরি

এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়াও গুদামের উত্তরপাশে বেশ কিছু ওষুধ তৈরির কাঁচামাল রাখা হয়েছিল।

টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা