সংগৃহীত
সারাদেশ

কুকুরের কামড়ে আহত ৩০ 

জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার সদর ও কালকিনি উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে পথচারী শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুরে মিলল ২ শিশুর মর‌দেহ

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাউদি ইউনিয়ন ও আলিনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল ও কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, আলামীন তালুকদারের আরিফ, রিফাত, নিপা, হাকিম, আজাহার, আলমগীর, হাসি বেগম, রোজিনা বেগম, শিশু সিহাব, শিশু মুলসালীন, রেবেকা আক্তার, ফেদাউস মোবারকসহ বেশ কয়েকজন।

আরও পড়ুন: ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে হোগলপাতিয়া এলাকা থেকে শিশুরা স্কুলে যাওয়ার সময় পাগলা কুকুর এক বৃদ্ধকে কামড় দেয়, তাকে বাঁচাতে যায় ১ শিশু। পরে ঐ শিশুকে কামড় দিলে তাকে বাঁচাতে যায় ১ নারী। এভাবে ৩০ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার সকাল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রাম ও আলিনগর ইউনিয়ন পার্শ্ববর্তী কালীগঞ্জ গ্রামে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ছে পর্যটন কেন্দ্র

সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. সিহাব খান জানায়, রোববার সকালে কুকুরের কামড়ের শিকার হয়ে ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কুকুরে কামড়ে বেশ কয়েকজন লোককে আহত করেছে ঘটনাটি আমরা শুনেছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা