সংগৃহীত
সারাদেশ

নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধান পেয়ে ফায়ার সার্ভিস কাজ করলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।

আরও পড়ুন: নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয় ঐ বৃদ্ধ। ছয়টার টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় তাকে বহন করা ডিঙ্গি নৌকাটি।

নিখোজঁ ঐ বৃদ্ধের নাম সামছুউদ্দিন বেপারী (৭০) উপজেলার ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা

আরও পড়ুন: কুকুরের কামড়ে আহত ৩০

রাজানগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল জানায়, সকাল ৬টার দিকে ঐ বৃদ্ধ গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এই সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গির উপর উঠিয়ে দিলে ডিঙ্গিটা পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা লোকটি নিখোঁজ হয়।

সিরাজদীখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাছির উদ্দিন জানান, নিখোঁজের সন্ধানে সকাল ১০টা হতে ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিন্তু দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা