সারাদেশ

সিলেটে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সিলেটের বিমানবন্দর থানার কুরবান টিলা এলাকার বাসিন্দা ও ঐ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন।

আরও পড়ুন : শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রুমেলের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই আহমেদ শাহনুর বলেন, ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে আমার ভাই সাড়ে ৭টার দিকে মারা গেছেন ।

প্রসঙ্গত, গত (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ জন ঐ স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী।

আরও পড়ুন : নসিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ সেপ্টেম্বর বিকেলে দগ্ধ ৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন তাদের বেশির ভাগের শরীর ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দগ্ধরা হলেন, শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্পের কর্মচারী মিনহাজ আহমদ, ইমন ও মুহিন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ ও রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও লুৎফুর রহমান।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা