সংগৃহীত ছবি
জাতীয়
লক্ষ্মীপুর

সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুররে ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আহত অবস্থায় ২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ৩

আহতরা হলো, হৃদয় (২১) ও ফাহাদ (১৮)।

আহত হৃদয়ের বড় ভাই আমজাদ জানান, আমার ভাই হৃদয় লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সোমবার ভোরে পাশের বাড়ির ১ বন্ধুর সাথে গ্যাস রিফিল করতে ফিলিং স্টেশনে যায়। এ সময় যেই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলো আমার ভাই। এরপর বিস্ফোরণের ঘটনা ঘটলে আমার ছোট ভাই আহত হয়। এখন ওই ঢামেক হাসপাতালের ১০২ নাম্বার ওয়ার্ডের চিকিৎসাধীন আছে।

আহত ফাহাদের বড় ভাই রাহাত জানান, আমার ছোট ভাই ফাহাদ পেশায় ১জন সিএনজি চালক। সোমবার ভোরে ওই লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গেলে হঠাৎ একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে ঐ অপারেশন থিয়েটারে আছে।

আরও পড়ুন: গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর আটক

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সোমবার সকালে লক্ষ্মীপুর থেকে আহত অবস্থায় ২ যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে. বর্তমানে তারা ২ জন ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা