সারাদেশ

অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাক সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : ম্যাক্রোঁর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম মাদবর (৪৫)। সে পটুয়াখালী উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে সড়কে ৩ বাংলাদেশি নিহত

আহতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলা আল আমীন, শাবানা বেগম, নাছিমা, রাহিমা, রহিম ও নুর আলম। তারা একে অপরের আত্মীয়-স্বজন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল-আমীন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় ৭ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার শিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সামনের ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও এম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা