ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ওসমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হন।

আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকার চাপায় নিহত ২

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী পৌর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ওসমান শার্শা উপজেলার উলাশি বড়বাড়িয়া গ্রামের মৃত আলী কদরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর থেকে বেনাপোলগামী লিজা পরিবহন (যশোর জ- ১১-০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (যশোর হ-১২-১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: চলনবিলে নৌকায় অশ্লীলতা, আটক ১৪

এ সময় বাসটি মোটরসাইকেল চালক ওমর ওসমান এর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটর সাইকেলের অপর যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অন্য একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা