ছবি-সংগৃহীত
সারাদেশ

চলনবিলে নৌকায় অশ্লীলতা, আটক ১৪

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় নৌকায় ভ্রমণের নামে নারীদের ভাড়া করে অশালীন নাচ করার দ্বায়ে ৪ নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাড়াশ সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের ছাবলু মোল্লা (৪২), বামনকোলা গ্রামের সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়ার আজাদুল ইসলাম (৩৩), জামাল হোসেন (৩৯), বাবু প্রামাণিক (২৭), ছাবলু হাসান (৩১), আলমগীর হোসেন (২৮), বাচ্চু মোল্লা (৪০), নাচকৈর গ্রামের আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মারিয়া খাতুন (১৯), আসমা খাতুন (২৫) ও আয়শা আক্তার (১৯)।

আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক ৪ জন নারীকে ভাড়া করে এনে নৌকায় অশালীন ও উচ্চস্বরে গান বাজিয়ে নারীদের সাথে ফুর্তি করছে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধামাইচ এলাকা অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারীকে আটক করে।

আরও পড়ুন: রংপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মুলত প্রতিবছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকেরা। সাথে চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা