ফরিদপুরে স্বর্গরথের যাত্রা শুরু
সারাদেশ

ফরিদপুরে স্বর্গরথের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: হিন্দুদের মরদেহ বহনে যাত্রা শুরু করেছে ‘স্বর্গরথ’। গাড়িটি নিজস্ব অর্থায়নে দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ।

ভারতে প্রচলিত ‘শবদাহ’ গাড়ির আদলে এমন ধরনের গাড়ি এই প্রথম ব্যবহৃত হতে যাচ্ছে। এটিতে সৎকারের জন্য ফরিদপুরের হিন্দু সম্প্রদায়ের মরদেহ পরিবহন করা হবে।

শহরের গৌর গোপাল আঙ্গিনায় শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গাড়িটির উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায়। স্বর্গরথ গাড়িটির চাবি বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রক্ষচারী ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের কাছে হস্তান্তর করেন তারা।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা ও তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতোয়ালি থানা কমিটির সভাপতি সিতাংশু মিত্র, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির সঞ্জীব দাস, গৌতম ভদ্র, সুমন কুণ্ডু, বিধান সাহা, দীপঙ্কর দত্ত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরিষদের জেলা সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল ও স্বর্গরথ উদ্বোধন উপ-কমিটির আহবায়ক গৌতম ভদ্র জানান, স্বর্গরথ গাড়িটির উদ্বোধন উপলক্ষে দুপুরে গৌর গোপাল আঙ্গিনায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে জেলা, শহর ও থানা পূজা উদযাপন পরিষদ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা