খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
সারাদেশ

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এনপিবি পিস্তল, রিভলবার, একনলা বন্দুক, দোনলা বন্দুক, ২২ বোর, ৭ এমএম, ৮ এমএম, ৯ এমএম রাইফেল লাইসেন্স এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং লাইসেন্সধারীদের লাইসেন্স নবায়ন শুরু হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন করা যাবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ নবায়ন কার্যক্রম শুরু হয়।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিকাংশ আগ্নেয়াস্ত্রের স্মার্টকার্ডে রূপান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বিতরণ চলমান রয়েছে। কিন্তু অল্পকিছু সংখ্যক আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিরা স্মার্ট কার্ডের আবেদন জমা দেননি। তাদের আগ্নেয়াস্ত্র ২৭ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করতে হবে।

খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরের আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার ৫০ নম্বর রুমে সরাসরি যোগাযোগ করে স্মার্ট কার্ড লাইসেন্সে রূপান্তর করতে পারবেন।

স্মার্ট কার্ড ইস্যু ফি বাবদ দুই হাজার টাকা জমা দিতে হবে। এ সংক্রান্ত ফরম জেলা প্রশাসকের ওয়েবসাইট, ফ্রন্ট ডেস্ক ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে। নির্ধারিত সূচি অনুসারে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আগের ইস্যুকৃত মূল লাইসেন্স সঙ্গে আনতে হবে। এ বছর থেকে স্মার্ট কার্ড লাইসেন্স ছাড়া কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা