ছবি: সংগৃহীত
সারাদেশ

বেনাপোল বন্দরে ২৩টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: একদিনের ব্যবধানে বেনাপোল বন্দর এলাকা থেকে আবারো ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার বেনাপোল স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের পশ্চিম পাশে ও ইউনুস মার্কেটের পূর্ব পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় আবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: কৃষি জমি ভরাটের দায়ে জরিমানা

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বন্দরের ৩৫ নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্যে ২৩টি তাজা ককটেল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করে।

বালতির মধ্যে পানিতে ভিজিয়ে থানায় রাখা হয়েছে ককটেলগুলো। কে বা কারা এ ককটেল রেখেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় যশোর র‌্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গস্খামের আব্দুল জলিলের ছেলে বন্দরের শ্রমিক বাদল হোসেনকে (৪৫) আজ দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা