সারাদেশ

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল শিক্ষকের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মো. তৈয়ব আলী খান জয় (৪৪) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কাওলা-ফার্মগেট সময় লাগবে ১০ মিনিট

নিহত তৈয়ব আলী আলফাডাঙ্গায় অবস্থিত আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সোয়া ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে শিক্ষক তৈয়ব আলী ফরিদপুর জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার লালমাটিয়াস্থ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

আরও পড়ুন : কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নিহতের চাচাতো ভাই এরশাদ সাগর বলেন, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তৈয়ব আলীর অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা