ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার বাইপাস সড়কের মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক (৫৫) নামে বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে। তিনি জুট মিলের শ্রমিক ছিলেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সৈয়দপুর পপুলার জুট মিলের শ্রমিক। সকালে তিনি কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেলে আরোহী শামসুল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বামদিকের দোকানে ঢুকে গিয়ে সড়কটির মাঝামাঝি অবস্থান নেয়। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা পর ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা