সংগৃহীত ছবি
সারাদেশ

গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

বুধবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছিয়াম (১১) ভাষাণচর গ্রামের বাসিন্দা দিনমজুর মোশাররফ মণ্ডলের ছেলে। সে ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুন : কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

ছিয়াম ঐ এলাকায় ভাষাণচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী জানান, দুপুর ৩ টার দিকে ছিয়ামসহ কয়েকজন শিশু বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নামে। পরে এক পর্যায়ে ছিয়াম নদের পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল নদে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার সুভাস বাড়ই জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিকেল ৪ টার দিকে নদে তল্লাশি শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে ছিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা