ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী

ঠাকুরগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎকর্ষ সাধনে পিআইবির ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক পলাতক

সোমবার (২৮ আগস্ট) বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলে রুমে প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও সভার প্রধান পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক শেখ মজলিশ ফুয়াদ।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

এছাড়াও পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

পিআইবি’র এই প্রশিক্ষণ সাংবাদিকদের মান উন্নয়ন ও নির্ভুল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতেও করে যাবে বলে প্রধান অতিথির বক্তব্যে জানান ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

আরও পড়ুন: যাত্রীবাহী বাসে মিলল ৩ কেজি হেরোইন

উল্লেখ্য,গত ২৬ আগস্ট পিআইবির প্রশিক্ষন কোর্স শুরু হয়।প্রশিক্ষন কোর্সে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা