ছবি-সংগৃহীত
সারাদেশ

বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক মাদরাসা ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে বেলায়েত হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন : যাত্রীবাহী বাসে মিলল ৩ কেজি হেরোইন

সোমবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে তাকে আদালতে হাজির করলে মুন্সীগঞ্জ আমলী আদালত-৬ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জশিতা ইসলাম আসামিকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

এর আগে গেলো রোববার রাতে শিক্ষক বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরে রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়।

ভুক্তভোগী ছাত্র জানায়, উপজেলার কনকসার ইউনিয়নের দারুল উলুম সিংহের হাটি কওমি মাদরাসার শিক্ষক বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করে আসছিল। গত রমজানে ভর্তি হওয়ার পর হতে ওই শিক্ষক তার পাশেই রাতে ঘুমাত। এই সুযোগে শিক্ষক প্রায় রাতেই তাকে বলাৎকার করত। এরআগে গত ১৩ আগস্ট ওই শিক্ষক তাকে আবারও বলাৎকার করার চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে শিক্ষক বঁটি দিয়ে গলা কাটার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে।

আরও পড়ুন : রামপালের কয়লা নিয়ে মোংলায় ‘এমভি জেইন’

পরের দিন সে বাড়ি চলে এলে ওই শিক্ষক তাকে বাড়ি থেকে আবারও মাদরাসায় নিয়ে যায় এবং ঘটনা কাউকে বলেছে কি না জানতে চায়। অন্য ছাত্রদের সামনে বাজে মন্তব্য করে। এ ঘটনায় অন্য ছাত্ররাও তাকে খারাপ মন্তব্য করত। এতে সে বিব্রত ও লজ্জা বোধ করে। এরপর পরীক্ষা শেষে মাদরাসা বন্ধের কারণে গত বৃহস্পতিবার সে বাড়ি চলে আসে।

গেল রোববার সন্ধ্যায় শিক্ষক নিজেই ছাত্রের দক্ষিণ মশদগাঁও গ্রামের বাড়িতে চলে আসে তাকে মাদরাসায় নিয়ে যাওয়ার জন্য। এ সময় ওই ছাত্র যেতে না চাইলে শিক্ষক তাকে জোর করে নিয়ে যেতে চায়। পরে ছাত্র বিষয়টি তার বোনকে জানায়। এ সময় বোনের ডাকে আশপাশের লোকজন জড়ো হয়ে শিক্ষক বেলায়েত হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে লৌহজং থানার পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

এ বিষয়ে লৌহজং থানার ইনচার্জ খন্দকার ঈমাম হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় বলাৎকারের মামলা নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা