প্রতীকী ছবি
সারাদেশ

যশোরে ১ জনকে আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

বেনাপোল প্রতিনিধি : যশোরের লেবুতলায় কিশোর রুবেল হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড ও দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : একদিনে শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

হত্যাকাণ্ডের ১৮ বছর পর রোববার (২৭ আগস্ট) অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি লিটন হোসেন যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- লিটনের বাবা আব্দুল লতিফ ও শিওরদাহ গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রুবেলের বাবা লেবুতলার আব্দুল মাজেদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছোটভাই লতিফের বিরোধ চলছিল। এরই জেরে লতিফের ছেলে লিটন হোসেন ও তাদের বোনের ছেলে রফিকুল ইসলাম মাজেদ ও তার স্ত্রী-সন্তানদের মারধর করে। এছাড়া মাজেদের পরিবারকে জমি থেকে উচ্ছেদের জন্য হত্যার হুমকি দেয়।

আরও পড়ুন : খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

২০০৫ সালের ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য রুবেল ঘর থেকে বাইরে যায়। কিন্তু এরপর রুবেল আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরের দিন বেলা ১১টায় রুবেলের বাড়ির পেছনের বাগানের একটি গর্ত থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুবেলের বাবা ১৭ জুন কোতোয়ালি থানায় ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় আটক হয় আসামিরা। পুলিশের তদন্তে উঠে আসে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আসামিরা পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করে মরদেহ গর্তে ফেলে দেয়। কোতোয়ালি থানার এসআই মিজানুর মামলাটি তদন্ত করে ২০০৬ সালের ৭ আগস্ট আদালতে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

আরও পড়ুন : এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব

রোববার আসামিদের উপস্থিতিতে লিটনের আমৃত্যু কারাদণ্ড ও অপর দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে তিন আসামির প্রত্যেকের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে, রায় ঘোষণার পর আদালত চত্বরে আসামির স্বজনরা দাবি করেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন। উচ্চ আদালতে তারা এ রায়ের বিপক্ষে আপিল করবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা