পদ্মার পানি বিপৎসীমার উপরে, ভোগান্তিতে জনজীবন
সারাদেশ

পদ্মার পানি বিপৎসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীতে পদ্মার পানি আজও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ৮.৭৭ পয়েন্ট অর্থাৎ বিপদ সীমার ১২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানি দীর্ঘ্যস্থায়ী হওয়ায় পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে। পদ্মার পানি না কমার কারণে জলাবদ্ধতা তৈরী হয়ে জন সাধারণের ভোগান্তি আর দুর্ভোগ আরো দীর্ঘস্থায়ী হয়েছে। এসব অঞ্চলের মানুষ পর পর তিনবার বন্যার কারণে সীমাহীন কষ্টে জীবন যাপন করছেন। বার বার পানিতে তলিয়ে তাদের বাড়ি ঘরে বসবাসের অযোগ্য হয়ে পরেছে। বন্যার ফলে বার বার লোকসান গুনতে হচ্ছে জেলার কয়েক হাজার কৃষকের।

পর পর তিন দফা দীর্ঘ মেয়াদী বন্যায় জেলার গোয়ালন্দ, সদর, কালুখালী ও পাংশার পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত ১৩ টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। অনেকে এখনও পর্যন্ত কোন ধরনের সাহায্য সহযোগীতা না পাওয়ায় কষ্টে দিন যাপন করছেন।

প্লাবিত এসব স্থানে খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। রয়েছে গো খাদ্যের সংকটসহ নানা সমস্যা। এমনিতেই কয়েকবার বন্যার পানিতে মাছের ঘেরসহ ফসলি জমি নষ্ট হয়েছে, যার ফলে লোকসানে পরেছেন চাষীরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা