ফের লঞ্চ চলছে পাটুরিয়া-দৌলতদিয়ায়
সারাদেশ

ফের লঞ্চ চলছে পাটুরিয়া-দৌলতদিয়ায়

নিজস্ব প্রতিবেদক:

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী জানিয়েছেন, বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

এদিকে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটেও বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বুধবার ঝড়ো বাতাস ও বৃষ্টিতে নৌ-রুটের পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এ সময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা