উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন  
সারাদেশ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন  

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। বক্তব্য দেন আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফোরকান, পাটিকেলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিশির দাস, চেচরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, আমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কামরুল প্রমুখ।

বক্তারা দাবি করেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে হেরে একটি চক্র বর্তমান চেয়ারম্যান এমাদুল হক মনিরের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় একজন নারীকে দিয়ে তারা জনপ্রিয় চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা’ করিয়েছেন। ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার আমুয়া ইউনিয়নের এক নারী চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাকরি ও বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা