ছবি: সংগৃহীত
সারাদেশ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (৪৫) ঐ এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন বড় ভাই জাকিরের পেটে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর ঐ ২ ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটকের অভিযান চলছে। নিহতের মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্যে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা