ছবি : সংগৃহিত
সারাদেশ
কার্যালয় ভাংচুর

মুন্সীগঞ্জে জাপা'র দুই গ্রুপের সংঘর্ষ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় সোমবার জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে একজন আহত হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে ৩ কারখানায় জরিমানা

সোমবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা জাপার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী এএফএম আরিফুজ্জামান দিদারের নেতাকর্মীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত অবস্থায় জেলার টঙ্গীবাড়ি উপজেলা জাপার সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন খানকে (৫৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, গত ১৮ জুন জেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন হয়। ২ মাস পর গত ১৭ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাক্ষরে জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিকউল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের জেলা জাপার কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

আজ বেলা ১১ টার দিকে সদ্য ঘোষিত ওই কমিটির পরিচিতি সভার করে শহরের মাঠপাড়া এলাকার জেলা জাপার নতুন কার্যালয়ে।

এদিকে, জেলা জাপার সম্মেলনে রফিকউল্লাহ সেলিম ছাড়াও শহর জাপার সভাপতি ও জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক এএফএম আরিফুজ্জামান দিদার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

পদ বঞ্চিত হয়েও দিদার ও তার সমর্থিত নেতাকর্মীরা পরিচিতি সভায় গেলে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিমের সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় জাপার কার্যালয়ের ভেতর চেয়ার ও জানাল কাঁচ ভাংচুর করা হয়।

আরও পড়ুন: মিশুকচালকের পা কাটা মরদেহ উদ্ধার

পদ বঞ্চিত এএফএম আরিফুজ্জামান দিদার বলেন, আমি ছাড়াও জেলা জাপার সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম ও শ্রম কল্যাণ সম্পাদক জহিরুল ইসলামসহ অংসখ্য নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা নতুন ঘোষিত কমিটি মানি না। পরিচিতি সভায় আমরা তারই প্রতিবাদ করেছি। এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। একজন আহতও হয়েছে।

তিনি আরও বলেন, আমি সব সময়ই ত্যাগী নেতাকর্মীদের পক্ষে। কাজেই বর্তমান কমিটি বাতিল করা হোক।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৩

নবগঠিত জেলা জাপার সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম সাংবাদিকদের বলেন, আমরা জেলা জাপার কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা করছিলাম। হঠাৎ করেই পদ বঞ্চিত আরিফুজ্জামান দিদার ও তার লোকজন সেখানে হামলা চালায়। এ সময় কার্যালয় ভাংচুর করে তারা।

সদর থানার (ওসি) আমিনুল ইসলাম এ ব্যাপারে বলেন, সংঘর্ষের ঘটনায় জাতীয় পার্টির কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা