ছবি: সংগৃহীত
সারাদেশ
চা আইন লঙ্ঘন

পঞ্চগড়ে ৩ কারখানায় জরিমানা

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় চা আইন লঙ্ঘন ও চাষিদের কাঁচা পাতার যথাযথ মূল্য পরিশোধ না করায় ৩ টি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: হোটেলে মিলল আ’লীগ নেতার লাশ

রবিবার (২০ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করে ঐ ৩ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

কারখানা ৩ টি হলো- উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযানে প্রত্যেক কারখানাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পঞ্চগড়ের বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও কাঁচা পাতার যথাযথ মূল্য পরিশোধ না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

আইন লঙ্ঘন ও অনিয়ম দেখলে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া তিনি কারখানা মালিকদের চা আইন মানতে নির্দেশনাও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক, পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা