ছবি : সংগৃহিত
সারাদেশ

সরকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, কোনো বিশৃঙ্খলা পরিবেশে আমরা আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো না, আমাদের রাজনীতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কারণ এই সরকার বিভিন্নভাবে উস্কিয়ে দিয়ে, আপনাকে আমাকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে নিয়ে যেতে চায়,পরিবেশটা নষ্ট করার জন্য।

আরও পড়ুন: গাইবান্ধায় বিয়ের গাড়ি ভাংচুর, স্বর্ণালংকার ছিনতাই

আমরা রাজপথে আছি এক দফার ভিত্তিতে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আন্দোলনকে বেগবান করে সরকার পতন নিশ্চিত এবং জনগণের ভোটের আধিকার নিশ্চিত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় 'কেন্দ্রীয় বিএনপির' পদযাত্রা কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি চৌধুরী এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন- জিয়া পরিবারকে টার্গেট করা মানেই ভোটার বিহীন অবস্থানে নিয়ে যাওয়া। আজকে দেশে আইনের শাসন নাই। বিচার বিভাগের স্বাধীনতা নাই। ভোটার অধিকার নাই। যারা পার্লামেন্টে বসে আছে, তারা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এরা ভোটার বিহীন সরকার। দখলদার সরকার। কর্তৃত্ববাদী সরকার।

আরও পড়ুন: রাণীশংকৈলে হজম করা হলো না কৃষ্ণ মূর্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে এ্যানি এসময় আরও বলেন- শেখ হাসিনার কথায় আর দেশ চলবে না। কারণ হাসিনা অবৈধ সরকার। অসাংবিধানিক সরকার। দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। তারা আবার লাফালাফি করে পার্শ্ববর্তী দেশের দাদাদের পদায়ন করতে। আমাদের লক্ষ্য রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

এর-আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে হাজার-হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ্যানি 'খালেদা জিয়ার' মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য পদযাত্রা কর্মসূচি র‌্যালি বের করেন।

আরও পড়ুন: আ’লীগ দেশে বিভাজন সৃষ্টি করেছে

এ পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাবউদ্দিন সাবু, হাছিবুর রহমান, নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, এ বিএম জিলানী, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারীসহ আরো অনেকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা