ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এক সাব-রেজিস্ট্রারে চলছে ৬ অফিস

ঠাকুরগাঁও প্রতিনিধি: একজন সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে ঠাকুরগাঁও জেলার ছয়টি সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে রাণীশংকৈল উপজেলায় অনুপস্থিত থাকছেন সাব-রেজিস্ট্রার।

আরও পড়ুন: বেগম জিয়া বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা

কোন অফিসে সপ্তাহে ১ দিন আবার কোন অফিসে অর্ধেক দিন এ ভাবেই চলছে জেলার রেজিস্ট্রি অফিসের কাজকর্ম। এতে সময় মতো জমি রেজিস্ট্রি না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলায় দুটি ও বাকি চার উপজেলায় চারটি সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে। এসব সাব রেজিস্ট্রি অফিসে সাব সাব রেজিস্ট্রিার নেই। এ অবস্থায় প্রায় দুই মাস থেকে একজন সাব রেজিস্ট্রার দিয়ে চলছে ছয়টি সাব রেজিস্ট্রি অফিসের কার্জক্রম।

বিগত ২ বছর পূর্বে তিনজন সাব রেজিস্ট্রার চালিয়ে আসছিলেন জেলার ছয়টি অফিস। সর্বশেষ গত ২ জুন ২জন কর্মকর্তা চাকুরি হতে অবসর গ্রহণ করায় জেলার ৫টি অফিস এখন শূন্য। এসব অফিসের কার্যক্রম চালানো হচ্ছে মাত্র মাত্র একজন সাব রেজিস্ট্রারের মাধ্যমে।

আরও পড়ুন: ভোলায় মদ-ইয়াবাসহ আটক ২

সম্প্রতি রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হরিপুর অফিসে দলিল নিবন্ধন করার পরে রাণীশংকৈল অফিসে আসেন সাব রেজিষ্টার। বিকেল সাড়ে ৪টার পর থেকে শুরু হয় দলিল নিবন্ধনের কাজ। ওইদিন ১৫/২০ টি দলিল নিবন্ধন করেন সাব-রেজিস্ট্রার আকরামুজ্জামান।

ওইদিন সেতাবগঞ্জ থেকে আসা খালেদা নামে এক মহিলা তার ছোট বাচ্চা কেলে নিয়ে দলিল রেজিস্ট্রেশন করতে আসেন। তিনি জনান, তিন সপ্তাহ থেকে ঘুরছি একটি দলিল সম্পাদনের জন্য। আশি বছর বয়সী একজন বৃদ্ধ জানান, তিন সপ্তাহ ধরে ঘুরছেন, এছাড়াও প্রায় একশত ভুক্তভোগী উপস্থিতি দেখা যায়।

ভুক্তভোগীরা আরো জানান, কেউ পাঁচ সপ্তাহ, আবার কেউ সাত সপ্তাহ ধরে দলিল লেখকের কাছে দলিল সম্পাদনের জন্য ধরনা দিচ্ছেন।

আরও পড়ুন: মহিলা এমপি লাঞ্চিত, তদন্ত কমিটি

এ বিষয়ে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার আকরামুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ছয়টি অফিসের দায়িত্ব পালন করে আসছি। একা ছয়টি অফিস পরিচালনা করা খুবই কষ্টকর। এর পরও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কাজ করছি।

আগে তিনজন সাব-রেজিস্ট্রার থাকায় দু'টি করে অফিসের দায়িত্বে ছিলাম। এরই মধ্যে এলপিআরে যাওয়ায় ৫টি অফিস শূন্য হয়ে পড়েছে। এ কারণে জেলার ৬টি অফিসের কাজ একাই সামলাতে হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা