সারাদেশ

রাণীশংকৈলে হজম করা হলো না কৃষ্ণ মূর্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি : বেরসিক জনতার কারণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুর খননের সময় উদ্ধারকৃত একটি কৃষ্ণ মূর্তি হজম করতে পারল না আহসান হাবিব নামের এক ব্যক্তি। অবশেষে ২দিন পর প্রশাসন বনগাঁও এলাকা থেকে সাড়ে ৮ কেজি ওজনের ওই কৃষ্ণের মূর্তি উদ্ধার করে ট্রেজারিতে জমা করে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে এক সাব-রেজিস্ট্রারে চলছে ৬ অফিস

গত বুধবার (১৬আগস্ট) দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে কোরিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় ওই কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আহসান হাবীব হাসান নামে এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে প্রশাসনের টনক নড়ে এবং শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা পুলিশ ফোর্স নিয়ে নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে আহসান হাবীব হাসানের বাড়ি হতে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন : ভোলায় মদ-ইয়াবাসহ আটক ২

রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, সংবাদকর্মী ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে গিয়ে কৃষ্ণ মূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা