ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে মেয়র মুজিবের রাজকীয় বিদায়

এম.এ আজিজ রাসেল: কক্সবাজার পৌরসভা থেকে রাজকীয়ভাবে বিদায় নিলেন মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন: কোচিং সেন্টারের উপদেষ্টা আটক

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে তিনি নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, "মেয়র মুজিব ছিলেন কর্মবীর। যে কোন সংকটে তিনি ছিলেন অকুতোভয়। তাঁর দক্ষ নেতৃত্বে অনেকটা বদলে গেছে পর্যটন শহরের চেহারা। তবে নতুন মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। যা মোকাবেলা একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সাথে নিয়ে এই শহরকে সাজাতে হবে।"

আরও পড়ুন: উখিয়ায় ৭৫ হাজার ইয়াবা জব্দ

অনুষ্ঠানে বিদায়ী মেয়র মুজিবুর রহমান বলেন, "করোনার জন্য ২ বছর কোন কাজ করা যায়নি। মাত্র ১৮ মাসে ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। আরও ৭৫ ভাগ কাজ বাকি আছে।

অল্প সময়ে চেষ্টা করেছি কক্সবাজার পৌরসভাকে সাজাতে। সব ব্যর্থতা আমার আর সফলতা পৌরবাসীর। এখান থেকে বিদায় নিলেও আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো।"

আরও পড়ুন: জামালপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, "রোববার (২০ আগস্ট) থেকে প্রাথমিকভাবে ৬ মাসের পরিকল্পনা নেয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পর্যটন শহরকে সাজাতে কাজ শুরু হবে। আমি আজীব আপনাদের খাদেম ও গোলাম হিসেবে কাজ করে যেতে চায়। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।"

প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বিদায়ী কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার সালাম।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী খুন

অনুষ্ঠান শেষে মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে মাহবুবুর রহমান চৌধুরীকে দায়িত্ব হস্তান্তর করেন। পরে মেয়র মুজিবুর রহমানকে ফুলে ফুলে পৌর ভবন থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা