সারাদেশ

১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী-১ নির্বাচনী আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১০ হাজার গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশু ও বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে চাটখিল পৌরসভার ভীমপুর মারকাজ সমজিদ সংলগ্ন রহমত উল্যা আজিজা ফাউন্ডেশন অফিস মাঠ থেকে শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম এ খাবার বিতরণ কার্যক্রম শুরু করেন।

এরআগে ওই মাঠে চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাসহ শাহাদাতবরণকারী সকলের আত্মার শান্তি কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

পরে বিকেলে, সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাইপাসের বাস স্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় বক্তব্য শেষে গরীব, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পটোয়ারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল প্রমূখ।

অপরদিকে সোনাইমুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু ছায়েম, জেলা পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন দুলাল উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা