সারাদেশ

জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অর্ধশতাধিক নেতাকর্মী।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়ার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদে এলাকা ও পেকুয়ার বারবাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

তিনি জানান, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ফুরকান উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, অকস্মাৎ দুর্বৃত্তরা আমাদের গাড়িতে হামলা চালিয়েছে। হামলায় আমিসহ পাঁচজন আহত হয়েছি। চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশভ্যান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্তকে বহন করা গাড়ি। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৮৪

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল ৪টার দিকে বায়তুশ শরফ সড়কে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা