ছবি : সংগৃহিত
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে

বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে।

আরও পড়ুন: ফেনী সাংবাদিক ইউনিয়ন'র শ্রদ্ধাঞ্জলী

কর্মসুচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।

আরও পড়ুন: ভোলায় শিশুদের চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগীতা

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নবাবগঞ্জ সরকারি কলেজ, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, সমাজসেবা দপ্তর, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা আ’লীগের নেতৃবৃন্দরা জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত করে দিনটির সূচনা করে। পরে, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন ও ফেরদৌসী ইসলাম জেসী এমপি’র নেতৃত্বে শোক র‌্যালি বের হয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আ’লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ভোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

এছাড়া সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা