ছবি : সংগৃহিত
সারাদেশ
জাতীয় শোক দিবস

ভোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ভোলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষ, আহত ১৬

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আরিফুজ্জামান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর পুলিশ সুপার মাহিদুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ভোলা জেলা আওয়ামীলীগ, ভোলা পৌরসভা, ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ সরকারি,বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা।

শোক দিবসের সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কাঙ্গালি ভোজ

পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা