সারাদেশ
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত

সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে

জেলা প্রতিনিধি: মানবতাবিরোধী আমৃত্যু অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে পিরোজপুর স্থানীয় সাঈদী ফাউন্ডেশনের সামনে শেষবারের মতো সাঈদীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়।

আরও পড়ুন: শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে গাছ-খাদ্য বিতরণ

সরেজমিনে দেখা গেছে, পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণের সামনে সকাল থেকে তার ভক্তসহ সাধারণ মানুষ জড়ো হচ্ছে। তার জানাজার জন্য জড়ো হচ্ছেন সকলে। ইতোমধ্যে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু হয়েছে।

পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো.জহিরুল হক জানান, ইতিমধ্যে পিরোজপুরের উদ্দেশ্যে সাঈদীর মরদেহ নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি রওনা দিয়েছে। বিভিন্ন এলাকার ভক্তবৃন্দসহ সাধারণ মানুষ ইতোমধ্যে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। আমরা সকলে জানাজার অপেক্ষায় আছি।

আরও পড়ুন: শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা

উল্লেখ্য, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১মে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরবর্তীতে তাকে রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে (বিএসএমএমইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নেতা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা