সংগৃহিত ছবি
জাতীয়

হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস মন্তব্য করে বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

বুধবার (৫ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: অভ্যুত্থানে হতাহতদের ভর্তি কোটা বাতিল

ড. ইউনূস বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নয়, তার এবং তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি দেশের আয়না ঘর দর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আ’লীগের আয়না ঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সাথে কথা বলবেন, ঠিক তখন বুঝতে পারবেন যে, কতটা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়না ঘরগুলো বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন। তাই জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়নি। তবে, আমাদের পরিকল্পনা রয়েছে, এই গুলো জাদুঘরে রূপান্তরিত করার, যেন জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, বিগত আ’লীগ সরকারের প্রায় সবাই এই সকল অপকর্মে জড়িত ছিলো। তাই সহজে আলাদা করে বলা সম্ভব নয় যে কারা এই সকল মানবতাবিরোধী কাজ স্বতস্ফূর্তভাবে করেছে, আর কারা চাপে করেছে, কিংবা কেউ আসলে তৎকালীন সরকারকে এই কাজে অসহযোগিতা করেছে কিনা।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা আমিনুল

শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই আমি। তাই এখন প্রশ্ন হলো, আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে পারব কি না। এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। তবে, এই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনও সাড়া দেয়নি।

প্রধান উপদেষ্টা বলেন, যাই হোক, বাংলাদেশে শেখ হাসিনা আসুক বা না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

ডিসেম্বরে নির্বাচন হলে, তার মধ্যে পুরো বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব কি না, এমন প্রশ্নে স্কাই নিউজকে তিনি বলেন, দেশে কিছু ব্যক্তি শাস্তি পাবেন, কারও বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আবার কিছু লোককে সনাক্তও করা যাবে না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা