ছবি : সংগৃহিত
সারাদেশ
নোয়াখালীতে জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কাঙ্গালি ভোজ

নোয়াখালী প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সকল সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব চত্তরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ।

আরও পড়ুন: সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের।

এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজ

শোক দিবসে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের ব্যক্তিগত তহবিল থেকে সদর-সুবর্ণচর উপজেলার প্রত্যেক ইউনিয়নে একটি করে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটিসহ মোট ২৩টি গরু জবাই করে কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়।

এদেকে নোয়াখালী পৌর এলাকার মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

আরও পড়ুন: অনিয়মের প্রতিবাদে সুবর্ণচরে শিক্ষার্থীদের বিক্ষোভ

এছাড়াও জেলার প্রত্যেক উপজেলায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে। নোয়াখালী জেলা জুড়ে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা