ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

শনিবার (১২ আগস্ট) রাত ২ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: বান্দরবানে ২৪ পর্যটক উদ্ধার, নিহত ১

এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮ টি দোকান পুড়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা