ছবি: সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাব্বারুল ইসলাম (৪০) রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে।

স্থানীয় কৃষক আব্বাস আলী জানান, জাব্বারুল মাঠে ধানের চারা রোপণ করছিলেন। আকাশে মেঘ ছেয়ে গেলে সে কাজ রেখে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা জানান, বজ্রপাতে জাব্বারুল মৃত্যু হয়েছে, এমন সংবাদ শুনেছি। আমি নিহত কৃষকের বাড়িতে যাবো।

আরও পড়ুন: গজারিয়ায় রশি ছিঁড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু

বিষয়টি নিশ্চিত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান বলেন, জাব্বারুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাঠে ধানের চারা রোপণ করছিলেন জাব্বারুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা